পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Quotes of middle class.

ছবি
 সারা পৃথিবীর মধ্যে মধ্যবিত্তরাই পারে কষ্টের মধ্য থেকেও হাসি মুখে জীবন যাপন করতে।   MR_BANKESH.72 মধ্যবিত্তদের কাছে হয়তো উড়ানোর মত এত টাকাকড়ি নেই, কিন্তু নিজের পকেটে ২ টাকা নিয়ে হাসি মুখে চলার মত অলৌকিক ক্ষমতা রয়েছে।  -  MR_BANKESH.72 মধ্যবিত্ত ঘরে যখন আপনি ছেলে সন্তান হিসেবে জন্ম নেবেন, সেই দিন থেকেই আপনার জীবনের সংগ্রাম শুরু হয়ে যায়। নিজেই নিজের দায়িত্ব নেওয়ার বয়স হলে নিজের সাথে পরিবারের দায়িত্ব নিতে হয়, সেই অনুযায়ী আপনাকে নিজের জীবন চালিয়ে যেতে হবে।    MR_BANKESH.72 এটা নেই ওটা নেই জন্মের পর থেকেই কতো অভাবের কথা শুনেছি আমি, শুধু আমি মধ্যবিত্ত ঘরের ছেলে বলেই জানি।এক প্যান্ট শার্ট জুতোয় কেটে গেছে অনেক বছর, অসাধ্য চাওয়ায় কেঁদেছি আমি ধরেছি বাবা মায়ের কাছে বায়না, কাছে টেনে বুকে জড়িয়ে নিয়ে আজকে নয় মানিক আমার, কাল কিনে দিবো, মা অশ্রু লুকিয়ে দিতো মিথ্যা সান্ত্বনা। MR_BANKESH.72 মধ্যবিত্ত হয়ে জন্মানো চেয়ে ফকির হয়ে জন্মানো ভাল। ফকিরদেরকে কোনও অভিনয় করতে হয়না, কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখে থাকার অভিনয় করে যেতে হয়।   MR...

JUST MIDDLECLASS THINGS

ছবি
 আজ হোটেলে দুপুরের খাবার খেলাম। একটা ডিমভর্তা আর একটু পাতলা ডাল। পঞ্চাশ টাকা বিল এলো। বলা যায় অনেকদিন পর দুপুরে খেলাম। মাথার উপর দাঁড়িয়ে থাকে ওয়েটার। তাকেও বখসিশ দিতে হয়। পাঁচটাকা তো দেয়া যায় না। ওয়েটারকে বলতে পারলাম না আরেক প্লেট ভাত দিন। তার কাজ বাড়ানো মানে বখসিশ দেয়ার রাস্তা বের হওয়া। খেয়ে উঠে এলাম।  ইদানিং সাহসে কুলায় না খরচ বাড়াতে। রিকশাচালককে সহজে ডাকি না। চেষ্টা করি হাঁটার। ভাড়াতো বাঁচে।   ইদানিং সাহসে কুলায় না খরচ বাড়াতে। বিকেলের টিফিন বাদ দিয়েছি। জিহবা বড্ড ত্যাদর। রুচি বাড়ছে। মিষ্টি টাইপের কিছু খেলে বলে ঝাল খাবা না?  ইদানিং সাহসে কুলায় না খরচ বাড়াতে। সদাইপাতি কিনতে গেলে দোকানী টুকটাক বেশি দিয়ে দেয়। দেখা গেল পয়তাল্লিশ টাকা বিল হলো। বলে বসে দাদা পঞ্চাশটাকার মিল করে দিই।  এসব ধানাইপানাই যেন না করে তাই আগেই বলে দেই, খবরদার বেশি দেবেন না। পারলে একটু কম দেবেন। ইদানিং সাহসে কুলায় না।  চা খেতে গেলে বিপদ। দোকানী বড্ড ফাজিল। এত সুন্দর করে দুধচা বানায় মনে হয় একটু পরপর খাই। কেন এতো সুন্দর টেস্ট করে বানাবি তুই বেটা!  পাঁচটাকার চা পনের টাকা। খাবোই না আর চ...